September 20, 2026, 1:02 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
বিশ্বনাথে প্রতিদিন বাড়ছে করোনা শনাক্তের হার

বিশ্বনাথে প্রতিদিন বাড়ছে করোনা শনাক্তের হার

মো. আবুল কাশেম, বিশ্বনাথ থেকে :: সিলেটের বিশ্বনাথে প্রতিদিন বাড়ছে করোনা শনাক্তের হার।  নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন একাধিক ব্যক্তি। ইতিপূর্বে উপসর্গ নিয়ে মারা গেছেন অনেকে। উপজেলার গ্রাম-গঞ্জে আশঙ্কাজনক হারে বেড়েছে সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা।
একাধিক উপসর্গ থাকলেও করোনা পরীক্ষায় আগ্রহ দেখাচ্ছেন না কেউ। সামাজিক বিড়ম্বনার ভয়ে চান না টেস্ট করতে। উপজেলার জনসাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারেও উদাসীন হওয়ায় ধীরে ধীরে নাজুক হচ্ছে করোনা পরিস্থিতি।
উপজেলা হাসপাতাল সূত্র জানায়, প্রতিদিন শনাক্ত হচ্ছেন করোনা রোগী। গত সোমবার (৫ জুলাই) উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে টেস্টে তিন জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও চিকিৎসা নিতে গিয়ে নমুনা দিলে সিলেটের বিভিন্ন ল্যাবে করোনা পজেটিভ রিপোর্ট আসছে অনেকের। এ পর্যন্ত উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪শ ১৯ জনে। বর্তমানে নিজ নিজ গৃহে হোম আইসোলেশনে আছেন ৭০ জন করোনা রোগী।
প্রাণ হারিয়েছেন শিশুসহ ১৫ জন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩শত ৩৪ জন নারী-পুরুষ। করোনা রোগীদের জন্যে হাসপাতালে আইসিউ বেড না থাকলেও প্রস্তুত আছে ৫টি আইসোলেশন বেড।
এ বিষয়ে কথা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা সাংবাদিকদের বলেন, যন্ত্র ও জনবল না থাকায় করোনা রোগীদের জন্যে আইসিউ বেড’র ব্যবস্থা নেই। তবে আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে বলে তিনি জানান।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com