November 4, 2026, 12:09 pm

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সিলেটের আলো:: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব’র উদ্যোগে বিস্তারিত কর্মসূচি পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ সুরমা উপজেলা শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

পরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ক্লাবের আহবায়ক মোঃ ইমাদ উদ্দিন নাসিরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের যুগ্ম আহবায়ক সাদিকুর রহমান চৌধুরী, জুমান আহমেদ, ক্লাব সদস্য মোঃ সানওয়ার আলী, এমদাদুর রহমান চৌধুরী জিয়া, ইসমাইল আলী টিপু, এমরান ফয়সল, মোঃ আব্দুল আলিম, ছাদিকুর রহমান সোহেল প্রমুখ।
পরে মহান ভাষা আন্দোলনে শহিদসহ দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গকৃত সকল শহিদদের মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com