June 21, 2026, 4:21 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
রওশন এরশাদের পক্ষে তৃতীয় দফা ত্রান বিতরণ করছেন এম আর ডালিম

রওশন এরশাদের পক্ষে তৃতীয় দফা ত্রান বিতরণ করছেন এম আর ডালিম

সিলেটেরআলো ডেস্কঃবানের পানিতে ক্ষতিগ্রস্ত সিলেটবাসীর জন্য বেগম রওশন এরশাদের তৃতীয় দফা ত্রান সহায়তা কার্যক্রম শুরু হয়েছে।রোববার থেকে শুরু হওয়া সেই ত্রাণসামগ্রী তৈরি খাবার, বিশুদ্ধ পানি, ওরস্যালাইন, শুকনো খাবার, দিয়াশলাই, মোমবাতি বানবাসীদের মধ্যে পৌঁছে দেবে সহায়তা কমিটি । ত্রান সহায়তা কমিটির আহবায়ক সাবেক ছাত্রনেতা দৈনিক সিলেটের দিনরাত সম্পাদক মুজিবুর রহমান ডালিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান প্রথম দফা বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটবাসীর পাশে ছিলেন বেগম রওশন এরশাদ। এবার ও পাশে থাকবে এরশাদের দল জাতীয় পার্টির নেতা কর্মীরা ও তার ব্যক্তিগত সহায়তা অব্যাহত থাকবে। অসুস্থ বেগম রওশন এরশাদ সকলের কাছে দোয়া চেয়েছেন। সেনাবাহিনীর অগ্রণী ভুমিকার ভূয়সী প্রশংসা করেন বিরোধী দলের এই নেতা। পাশাপাশি বানবাসী সিলেট বিভাগের মানুষের পাশে থাকার জন্য দেশ ও প্রবাসের সকলকে অনুরোধ জানিয়েছেন। সরকারের দ্রুত পদক্ষেপ অব্যাহত রাখার আহবানও জানান বিরোধী দলের এই নেতা।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com