August 5, 2026, 8:41 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
পদ্মা সেতু এই বন্যা মোকাবিলায় সহায়তা করবে-প্রধানমন্ত্রী

পদ্মা সেতু এই বন্যা মোকাবিলায় সহায়তা করবে-প্রধানমন্ত্রী

 

সিলেটেরআলো সংবাদঃ
বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে ত্রাণসহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, দেশের যেসব অঞ্চল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে ত্রাণসহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। বন্যাকবলিত এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাটও মেরামতের জন্য সহযোগিতা করা হবে।

তিনি বলেন, বাংলাদেশে আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে বন্যা হয়। পরবর্তীতে দক্ষিণাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। এ জন্য আমারা প্রস্তুতি নিয়ে রেখেছি। পদ্মা সেতু এই বন্যা মোকাবিলায় সহায়তা করবে।

তিনি আরও বলেন, পদ্মা সেতুর কারণে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন হবে। দেশের অর্থনীতিতে বড় ধরণের ইতিবাচক প্রভাব ফেলবে।

সরকারপ্রধান বলেন, পদ্মা সেতুতে দুর্নীতির সুযোগই ছিল না। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে। টার্গেটকৃত সময়ের অনেক আগেই পদ্মা সেতুর খরচের টাকা উঠে আসবে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com