May 6, 2026, 9:27 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
মহাস্থানের করতোয়া নদীর শাখায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মহাস্থানের করতোয়া নদীর শাখায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

গোলাম রব্বানী শিপন, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার মহাস্থানের করতোয়া নদীর শাখায় বন্ধুদের সংঙ্গে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে সাইদুল ইসলাম (১৫) নামের এক হাফেজ মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বগুড়া সদরের মহাস্থানের অদূরে নাহিড়ীপাড়া ইউনিয়নের দিঘলকান্দী গ্রামের খোকা মিয়ার পুত্র নামুজা ইউনিয়নের বামনপাড়া মাদ্রাসার ছাত্র সাইদুল ইসলাম সোমবার বিকাল ৪টায় সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশে ভারি বর্ষণে উজান থেকে নেমে অাসা পানিতে একাকার করতোয়া নদীর শাখায় টিউব নিয়ে বন্ধুদের সংঙ্গে সাঁতার কাটতে নামে। এসময় করতোয়া নদীর দিকে যাওয়ার পথে স্রোতের কবলে পড়ে গহিন পানিতে তলিয়ে যায়। তাৎক্ষিক তার সহপাঠীরা তাকে অনেক খোঁজা খুজি করে না পেয়ে তার বাড়িতে খবর দেয়। এসময় এলাবাসী দ্রুত ঘটনাস্থলে পৌছে নদী থেকে সাইদুল ইসলামের ভাসমান মরদেহ উদ্ধার করে। ছেলের অকাল মৃত্যুতে বাবার আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠে। এঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com