June 21, 2026, 3:53 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
জাফলংয়ে সাতার কাটতে গিয়ে পর্যটকের মৃত্যু

জাফলংয়ে সাতার কাটতে গিয়ে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক  : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রে পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে ইমন আহমদ (২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জাফলং জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া মো. ইমন সিলেট নগরের সুবিদবাজারের হাজিপাড়া নীলাচল ৩৭ বাসার স্বপন মিয়ার ছেলে।
নিহতের ভাই সুমন আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার সঙ্গে মাইক্রোবাসে সহযোগী হিসেবে ছিল ইমন। বন্ধুদের সঙ্গে জাফলং বেড়াতে যায়। সাঁতার কাটতে গিয়ে সে পানিতে ডুবে গেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নগরের রাগিব রাবেয়া হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আনার পথে রাস্তায়ই তার ভাইয়ের মৃত্যু হয়েছে, এমনটি ধারণা তার।
জাফলং ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন- ইমনসহ ১২ জন যুবক ঘুরতে আসেন। তারা জাফলং জিরো পয়েন্টে নদীতে সাঁতার কাটতে গেলে ইমন তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকাল সাড়ে ৩টার দিকে নৌকার মাঝি জামরুদের সহযোগিতায় তাকে উদ্ধার করি। তখনো তার পালস ছিল। প্রথমে তাকে পাশ্ববর্তী জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এরপর তার অবস্থা সম্পর্কে তার অবহিত নয়। তবে মারা যাওয়ার বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com