April 7, 2026, 4:25 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জামায়াতে ইসলামীর প্রার্থিতা ঘোষণা প্রতিবন্ধীদের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন আনতে হবে- সিসিক প্রশাসক শাহপরান (রহ.) প্রেসক্লাবের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল সিলেটে সোসাইটি অফ জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের ইন্তেকাল রাষ্ট্রীয় সম্মাননা প্রদান সীমান্তের গ্যাং প্রধান ইয়াবা ডিলার রুহুল সহ ৯ জনের মামলা দায়ের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সিলেট নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন- সিসিক প্রশাসক সিলেট ডায়াবেটিক হসপিটালের কর্মচারী ও কর্মকর্তা পক্ষ থেকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে শুভেচ্ছা তাহিরপুরের চারাগাঁও সীমান্ত থেকে ইয়াবা কারবারি গ্রেফতার
দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশ

দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেছেন, ‘৩০ লাখ মুক্তিকামী মানুষের রক্তস্নাত প্রাণপ্রিয় মাতৃভূমিকে কিছুসংখ্যক কুলাঙ্গারের অপকর্মে কলঙ্কিত হতে দিতে পারি না। সম্মিলিত প্রচেষ্টায় আমরা সর্বশক্তি দিয়ে কুচক্রিদের প্রতিরোধ করবো। আমাদের মনে রাখতে হবে, আমরা মানুষ। আর পবিত্র ধর্মগ্রন্থে বলা হয়েছে, সৃষ্টির সেরা জীব মানুষ। তাই আমরা কোন অন্যায়কে প্রশ্রয় দিয়ে নিজেদের খাটো করতে পারি না।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউএনও নুসরাত লায়লা নীরা।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, দক্ষিণ সুরমা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, মোগলাবাজার থানার ওসি সামছুদ্দোহা পিপিএম, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, দাউদপুর ইউপি চেয়ারম্যান আতিকুল হক, ইমাম সমিতির নেতা ও উপজেলা মডেল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইউনুছ আলী, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অরুণ দেবনাথ সাগর, সাংগঠনিক সম্পাদক শৈলেন কুমার কর, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনমোহন দেবনাথ, সাধারণ সম্পাদক বিশ্বজিত দাস, সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান, উপজেলা ছাত্রলীগের ধর্ম সম্পাদক আহসান হাবিব জাবেদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইউনুস আলী এবং গীতা পাঠ করেন রেবতীরমণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি সেন সামন্ত।

এরআগে এক বিশাল র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে খালেরমুখ বাজার পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com