September 19, 2026, 11:18 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেটে জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে লিভার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে লিভার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে ও নারায়ণ হেলথ ইন্ডিয়ার সহযোগিতায় লিভার রোগ বিষয়ক একটি সচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২৯ সেপ্টেম্বর) সিলেটের একটি অভিজাত হোটেলে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও নারায়ানা হেলথ্ এর ডায়রেক্টর এন্ড ক্লিনিকাল লিড হেড অভ লিভার ট্রান্সপ্লান্ট ডাঃ সঞ্জয় কে গোজা লিভার রোগ এর বিভিন্ন লক্ষণ ও তার প্রতিকার সম্পর্কে আলোচনা করেন।

অধ্যাপক ডা. স্বপ্নীল বলেন, দেশে লিভার রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যখন কারও লিভার আক্রান্ত হয়, তখন এটি তার কার্য সম্পাদন করতে অক্ষম হয় যার ফলে দেহের যথেষ্ট ক্ষতি হয়। তবে এই রোগ চিকিৎসার মাধ্যমে ভালো হয়। স্বাস্থ্যকর খাবার আর নিয়ম মাফিক জীবনযাপনের মাধ্যমে এই রোগ পরিহার করা যায়।

সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা খাতুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিজিত চৌধুরী, হোটেল স্টার প্যাসিফিক এর চেয়ারম্যান জনাব ফালাউদ্দিন আহমদ, সিলেট জেলা স্বাচিপের যুগ্ম আহবায়ক ডা. রবিন ও সাধারণ সম্পাদক জনাব ডা.আজিজুর রহমান, সিলেট উইমেন্স চেম্বার এর সভাপতি মিসেস স্বর্ণলতা রায়, সিলেট মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস মারিয়া চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রশিদ আহমদ, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা শিহাব, সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এহসান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মাকসুদ, খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আফসার আহমদ, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি মিসেস সুবর্ণা প্রমুখ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com