May 6, 2026, 6:16 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
নীতির আকাল

নীতির আকাল

 

নীতির আকাল
লেখকঃ সৈয়দ শাহনুর আহমদ।

থমকে গিয়েছে গতির বিশ্ব
চলছে দুর্নীতির ধারা
নীতিবানরা দূর্বল অসহায় আজ
দূর্ণীতি ছেঁয়েছে ধরা।

কালের কপালে ওসুর চিহ্ন
সমান সকাল বিকাল
ঘুনে ধরেছে সমাজের ঘরে
হয়েছে নীতির আকাল

সত্যবাদীরা সত্যিই অসহায়
মিত্থ্যার তোর্ জোর
বক্ষের বাণী চক্ষের জলে
ঝরে পরে হয় ভোর।

ক্ষুধা তৃষাতুর মানবের তরে
মানবতা আজ অসহায়
ডাকাত বাটপাড় দস্যুদের গর্জণে
নিরীহদের নেই উপায়।

পাষাণেরা আজ দেশ বিদেশে
সেজেছে রাজার সাজে
বীরেরা কোথায় বেরিয়ে আসো
সমাজ মুক্তির কাজে।

জ্ঞানী গুণী লেখক গায়েন
বিদ্রোহী কবি যতো
কলম যুদ্ধ করতে হবে
অস্ত্র যুদ্ধের মতো।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com