September 19, 2026, 8:19 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
বিভিন্ন দেশের কূটনৈতিকদের আচরণে উদ্বিগ্ন মানবাধিকার কর্মীগণ

বিভিন্ন দেশের কূটনৈতিকদের আচরণে উদ্বিগ্ন মানবাধিকার কর্মীগণ

বিভিন্ন দেশের কূটনৈতিকদের আচরণে উদ্বিগ্ন মানবাধিকার কর্মীগণ

*রাজনৈতিক ভাবে প্রভাবিত হয়ে বিবৃতি দেওয়া কূটনৈতিক আচরণ পরিপন্থি*

সম্প্রতি কূটনৈতিকদের আচরণ নাগরিক সমাজের উদ্বিগ্নের কারণ হয়ে দাড়িয়েছে। গত ৬ ডিসেম্বর, ২০২২ তারিখে ১৫ কূটনৈতিক মিশনের মানবাধিকার দিবস উপলক্ষ্যে যৌথ বিবৃতি ভালো দৃষ্টিতে দেখছে না বাংলাদেশের বিশিষ্ট নাগরিক ও মানবাধিকার কর্মীগণ। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মসূচী, নির্বাচন, মানবাধিকার ইস্যু সহ বিভিন্ন বিষয়ে হুট করে কূটনৈতিকদের মন্তব্য বা বিবৃতি অনাকাক্সিক্ষত। বাংলাদেশের বন্ধু ও অংশীদার রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে যেকোন পরামর্শ অবশ্যই গ্রহণযোগ্য, তবে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে কোন প্রকার বিবৃতি একটি স্বাধীন রাষ্ট্রের জন্য অসম্মানজনক। *গত ২৫ নভেম্বর, ২০২২ তারিখে সন্ধ্যায় ঢাকা গুলশানে একটি রাজনৈতিক দলের নেতার বাসায় ৫টি প্রভাবশালী দেশের রাষ্ট্রদূতদের নৈশভোজের নামে সভায় অংশগ্রহণ এবং ৬ ডিসেম্বরে বিবৃতি একই সূত্রে গাথা বলে মনে করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।* বাংলাদেশের মানবাধিকার কর্মীগণ মনে করে মোড়ল দেশদের তুলনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উন্নত এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিকভাবে, সুষ্ঠু, শান্তিপূর্ণ, অর্থপূর্ণ ও গ্রহণযোগ্য হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে বেশকিছু নির্বাচন আয়োজনে নিরপেক্ষতার পরিচয় দিয়েছে। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী এক বিবৃতিতে উপরোক্ত মন্তব্য করেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com