November 4, 2026, 1:12 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
ইউএস বাংলা আন্তর্জাতিক সাহিত্য সম্মাননা পেলেন ব্রিটিশ বাঙালি কবি ও কথা সাহিত্যিক আহমেদ সৈয়দ শাহনুর

ইউএস বাংলা আন্তর্জাতিক সাহিত্য সম্মাননা পেলেন ব্রিটিশ বাঙালি কবি ও কথা সাহিত্যিক আহমেদ সৈয়দ শাহনুর

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ইউএস বাংলা আন্তর্জাতিক সাহিত্য সম্মাননা পেলেন ব্রিটিশ বাঙালি কবি ও কথা সাহিত্যিক আহমেদ সৈয়দ শাহনুর । ইউএস বাংলা কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনটি ১ম ও ২য় দুটি পর্বে বিভক্ত ছিল।ইউএস বাংলা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২২ইং গত ২৬শে ডিসেম্বর রোজ সোমবার সিলেট মহানগরীর দরগাহ গেটস্থ মুসলিম সাহিত্য সংসদ এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ড. সৈয়দ রাগীব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত কবি মাহমুদুল হাসান নিজামী, সভাপতিত্ব করেছেন শাহ শফিনুর, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড.কামাল উদ্দিন,প্রধান আলোচক হিসেবে ছিলেন নজরুল ইসলাম বাঙালি,বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত যথাক্রমে- কবি অগ্নিশিখা, কবি সুজাতা দাশ,কবি চৈতালি দাশ মজুমদার।

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস), এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

ইউ এস বাংলা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের দ্বিতীয় পর্বে উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর নগরপিতা আরিফুল হক চৌধুরী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কবি রেজা উদ্দিন স্টালিন সহ আরো দেশ বিদেশের সুনামধন্য কবি সাহিত্যিক ও গুণীজন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবি আহমেদ সৈয়দ শাহনুর এর ভূয়সী প্রশংসা করেন এবং কবি আহমেদ সৈয়দ শাহনুর রচিত নতুন কাব্য গ্রন্থ ‘জন্ম ভূমি‘ বইটির মোড়ক উন্মোচন করেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com