June 21, 2026, 8:18 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
রাজশাহীতে বিএনপির গণ-অবস্থান কর্মসূচি অনুষ্টিত

রাজশাহীতে বিএনপির গণ-অবস্থান কর্মসূচি অনুষ্টিত

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলা বিএনপির গণ অবস্থান কর্মসূচি অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে মহানগরীর মালোপাড়ায় ভুবনমোহন পার্কে পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত ও বিএনপির দলীয় সংগীত এর মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এর আগে সকাল থেকেই রাজশাহী নগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা ভুবনমোহন পার্কে জড়ো হতে থাকেন। তবে ভুবনমোহন পার্কের জায়গা ছোট হওয়ায় কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা পার্কের বাইরের রাস্তায় অবস্থান নেন। দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বক্তব্যের ভেতর দিয়ে এই কর্মসূচি শুরু হয়। এসময় নোকর্মীরা বলেন,বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোট গত ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করেছে। আজকের গণ-অবস্থান তাদের দ্বিতীয় যুগপৎ কর্মসূচি। তারা আরোও বলেন, দলের এবর্তমান সরকারের পতন নিশ্চিত না করে বিএনপির লোকজন ঘরে ফিরবে না মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু,বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শাহীন শওকত,বিএনপির নেত্রী আসিফা আশরাফি পাপিয়াসহ তৃণমূলের নেতাকর্মী প্রমুখ। এর আগে গণ অবস্থান কর্মসূচিতে যোগ দিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর শত শত নেতাকর্মী মিছিল নিয়ে ভুবন মোহন পার্ক এলাকায় আসতে থাকেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com