November 5, 2026, 1:40 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরের রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ। নিহতের নাম গোলাপ হোসেন (৫০)। তার বাড়ি পবা উপজেলার হরিপুর দেড়পাড়া এলাকায়। তিনি মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

ওসি বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা রাজশাহীগামী একটি ট্রেনের ধাক্কায় গোলাপ হোসেন লাইনের উপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোলাপ হোসেন তার জামাই আইনালের বাসায় বেড়াতে এসেছিল। তবে তিনি অসাবধনতা বসত ট্রেনের ধাক্ক খেয়েছে না আত্মহত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি হাফিজ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com