November 4, 2026, 12:49 pm

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
প্রবাসী সাংবাদিক সৈয়দ আনাস পাশাকে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব পক্ষ থেকে সংবর্ধনা

প্রবাসী সাংবাদিক সৈয়দ আনাস পাশাকে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব পক্ষ থেকে সংবর্ধনা

যুক্তরাজ্য থেকে প্রকাশিত বিশ্বের বাংলা ভাষাভাষীর মধ্যে সর্বাধিক জনপ্রিয় পত্রিকা দৈনিক সত্যবাণী সম্পাদক ও প্রকাশক, প্রবাসী সাংবাদিক সৈয়দ আনাস পাশাকে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ প্রেসক্লাব কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়।

প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি ও লেখক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র সাধারণ সম্পাদক মোঃ আজম খান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও প্রগতিশীল-অসাম্প্রদায়িক-মুক্তচিন্তার লেখক রুহুল কুদ্দুস বাবুল, লাউয়াই স্পোর্টিং ক্লাব-এর সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস ছাত্তার, শাহ্ স্পোর্টিং ক্লাব, লাউয়াই-এর সাধারণ সম্পাদক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আক্কাছ উদ্দিন আক্কাই।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, সদস্য মোঃ আবু বক্কর তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র পক্ষ থেকে সংবর্ধিত অতিথি দৈনিক সত্যবাণী’র সম্পাদক ও প্রকাশক সৈয়দ আনাস পাশাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং পরে শীতের পিঠা দিয়ে আপ্যায়িত করা হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com