June 21, 2026, 12:42 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
সিলেটে মামার হাতে ভাগনে খু ন !

সিলেটে মামার হাতে ভাগনে খু ন !

সিলেটের উপশহরে মামার হাতে ভাগনে খুনের ঘটনার খবর পাওয়া গেছে।

সোমবার (৪ মার্চ) দুপুরের দিকে শাহজালাল উপশহরের ই -ব্লকের ২ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে শাহপরাণ থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী।

পরে রাত সাড়ে ১১টার দিকে দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মিজানুর রহমান রাফি (২৪। তিনি গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের মাইজগাওয়ের আব্দুল বারীর ছেলে। উপশহর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি ।

আর তার মামা জকিগঞ্জের বারহাল ইউনিয়নের বোরহানপুর গ্রামের বদরুদ্দিনের ছেলে আবু সুফিয়ান (৩৮)। তিনি নগরীর সোবাহানীঘাটের একটি ট্রেড সেন্টারের ব্যবসা করেন।

ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক অর্থ নিয়ে রাফি-সুফিয়ানের মধ্যে দ্বন্দ্বের জেরে এ খুনের ঘটনা ঘটতে পারে।

যে বাসা থেকে লাশ উদ্ধার করা হয়েছে, সেই বাসার সবাইকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, সোমবার সকালে পরিবারের লোকজন রাফি ও তার মামা আবু সুফিয়ানকে বাসায় রেখে বাহিরে যান। পরে বাসায় ফিরে রুম তালাবদ্ধ দেখেন ও রাফির কোন খোঁজ খবর পাচ্ছিলেন না।

এক পর্যায়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালাবদ্ধ রুম থেকে তার লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় তার শরিরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরণের আঘাতের চিহ্ন পাওয়া যায়।

তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ব্যবসার টাকা নিয়ে রাফির সাথে তার মামা আবু সুফিয়ানের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আবু সুফিয়ান পালিয়ে যায়।

ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com