September 19, 2026, 7:19 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সিলেটের সর্বশেষ সৈনিক আতিক খান আর নেই

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সিলেটের সর্বশেষ সৈনিক আতিক খান আর নেই

সিলেটের আলো রিপোর্ট : দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া সিলেটের সর্বশেষ সৈনিক আতিকুল হোসেন খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার ভোরে দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ার নিজবাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারের পাশাপাশি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে আতিকুল হোসেন স্ত্রী, ছেলেমেয়ে ও নাতি-নাতনিসহ অংসখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন দফতরে ‘বীর সৈনিক’ হিসেবে পরিচিত ছিলেন আতিকুল হোসেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক হিসেবে সিলেটে সর্বশেষ একমাত্র তিনিই ভাতা পাচ্ছিলেন। মঙ্গলবার বাদ আসর তার নামাজে জানাজা পাঠানপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, মরহুম আতিকুল হোসেন খান সিলেট মহানগর বিএনপির উপদেষ্ঠা ও ২৭ নং ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি নেতৃবৃন্দ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com