June 21, 2026, 3:55 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
সিলেটে গণবিবাহে ১২৬ অসহায় তরুণ-তরুণীর স্বপ্নপূরণ

সিলেটে গণবিবাহে ১২৬ অসহায় তরুণ-তরুণীর স্বপ্নপূরণ

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীতে এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে ১২৬ জন হতদরিদ্র, এতিম ও অসহায় তরুণ-তরুণীর জীবনে নতুন অধ্যায়ের সূচনা হলো। বৃহস্পতিবার নগরীর আমানউল্লাহ কনভেনশন হলে জমকালো আয়োজনে মানবিক সংগঠন ‘সিডস অব ব্লেসিংস’র উদ্যোগে এবং যুক্তরাজ্য প্রবাসী তরুণদের সংগঠন ‘সিডস অব সাদাকাহ’-এর অর্থায়নে এ গণবিবাহ সম্পন্ন হয়।
নবদম্পতিদের স্বাবলম্বী জীবন শুরুতে সহায়তা করতে প্রায় দুই লাখ টাকা মূল্যের ৭৭ ধরনের গৃহস্থালি সামগ্রী উপহার দেওয়া হয়। এতিম, গরীব ও অসহায় যাদের অনেকেরই ছিল না বিয়ের সামর্থ্য ও অর্থের অভাবে আটকে ছিল স্বপ্ন, সেই ৬৩ দম্পতির জীবনে এই উদ্যোগের মাধ্যমে নতুন সূচনা হয়।
সিডস অব সাদাকাহ’র হেড অব অর্গানাইজেশন মো. জয়নুল আবেদিন জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের স্বনির্ভর করে তোলাই আমাদের মূল লক্ষ্য। এই গণবিবাহ সেই প্রচেষ্টারই একটি সফল উদাহরণ।
আয়োজকদের একজন ডা. ওরাকাতুল জান্নাত বলেন, এ ধরনের উদ্যোগ শুধু একটি বিয়ের আয়োজন নয়, বরং নতুন জীবনের প্রতি আত্মবিশ্বাস ও আশার আলো জাগিয়ে তোলে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com