September 19, 2026, 6:32 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
পঞ্চগড়ে বন্যার্তদের সাহায্যার্থে বিনা মুল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

পঞ্চগড়ে বন্যার্তদের সাহায্যার্থে বিনা মুল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

এ রউফ,পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড় জেলা বোদা উপজেলার বন্যার্তদের সাহায্যার্থে বিনা মুল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল থেকে সারাদিন ব্যাপী বর্ডার গার্ড ঠাকুরগাঁও হাসপাতাল ও নীলফামারী ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ডানাকাটা বিওপি ক্যাম্প বিনা মুলে এ স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণের আয়োজন করে।

পঞ্চগড় জেলার বোদা উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে দিনব্যাপী বন্যার্তদের সাহায্যার্থে বিনা মুলে স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল মো: দেওয়ান লিয়াকত আলী, ৫৬ নীলফামারী বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল.মো: মেহফুজার রহমান।

বর্ডার গার্ড ঠাকুরগাঁও হাসপাতালের মেডিসিন বিশ্ষেজ্ঞ মেজর ময়নুল ইসলাম এর নেতৃত্বে ক্যাম্পে চিকিৎসক ও টেকনিশিয়ান প্রায় ৫ শতাধিক নারী,পুরুষ ও শিশুর রোগ নির্ণয় করে ব্যবস্থাপত্র,বিনা মুল্যে ঔষধ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। স্বাস্থ্যসেবা নিতে আসা প্রত্যেকের হাতে ঔষধ ও শুকনো খাবার তুলে দেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল মো: দেওয়ান লিয়াকত আলী, ৫৬ নীলফামারী বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল.মো: মেহফুজার রহমান।

এতে বন্যার্ত নারী, পুরুষ ও শিশুদের সাহায্যার্থে এগিয়ে আসায় ওই এলাকার সাধারন মানুষের বিনা মুল্যে স্বাস্থসেবা পাওয়ায় ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার ও নীলফামারী ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ডানাকাটা বিওপি ক্যাম্পসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এলাকবাসী ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com