November 4, 2026, 3:02 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
জালালাবাদ থানা রিকশা ও রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন

জালালাবাদ থানা রিকশা ও রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন

জালালাবাদ থানা রিকশা ও রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন
সিলেটের জালালাবাদ থানা রিকশা ও রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১ মে) সকালে এক বর্ণাঢ্য র্যা লি বের করা হয়। র্যা লিটি সিলেট নগরীর আখালিয়া থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রিকাবীবাজার এসে শেষ হয়।
র্যা লি শেষে কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামের মুক্তমঞ্চে এক শ্রমিক সমাবেশে অনুষ্ঠিত হয়।
জালালাবাদ থানা রিকশা ও রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি উমর আলী ভান্ডারীর সভাপতিত্বে ও সহ-সাধারণ মোঃ ইকবাল হাছানের পরিচালনায় শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের প্রচার সম্পাদক মোঃ মোশাহিদ মিয়া, সহ-প্রচার সম্পাদক রুহুল আমিন, লাইন সম্পাদক মোঃ তৌফিকুর রহমান, সহ-লাইন সম্পাদক মিয়াধন আলী, কোষাধ্যক্ষ মোঃ আমির উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ মো বজলু মিয়া, দফতর সম্পাদক মো রফিকুল ইসলাম, সহ-দফতর সম্পাদক নুরুল হক প্রমুখ।- প্রেসবিজ্ঞপ্তি


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com