September 19, 2026, 7:23 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
কাহালু খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

কাহালু খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

 দুপুরে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে বগুড়ার কাহালু খাদ্য গুদামে সরকারি ভাবে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ/২৪ইং এর উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাইফুজ্জামান, কাহালু খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনোয়ারুল হাসান, বোরো ধান ও চাল সংগ্রহ ক্রয় কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক মো. আব্দুস ছালেক তোতা, বাংলাদেশ অটো মেজর এন্ড হাস্কিং মিল মালিক সমিতি কাহালু উপজেলা কমিটির সভাপতি আবুল মনসুর খান, সহ-সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোফাজ্জল হোসেন , মিলার আলহাজ্ব রুহুল আমিন সহ স্থানীয় সাংবাদিক ও মিলারবৃন্দ।
উল্লে¬¬খ্য যে, চলতি মৌসুমী কাহালু খাদ্য গুদামে সরকারি ভাবে প্রতি কেজি চাল ৪৫ টাকা দরে ৩ হাজার ২ শত ০৬ মেঃ টন সংগ্রহ করা হবে এবং কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩২ টাকা দরে ১ হাজার ১ শত ৩২ মেঃ টন সংগ্রহ করা হবে। ধান ও চাল সংগ্রহের মেয়াদ ৩১ আগষ্ট/২৪ইং। উদ্বোধনী দিনে ৩ মেট্রিক টন ধান ও ৫০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com