September 19, 2026, 7:20 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
আগৈলঝাড়ার বিভিন্ন মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

আগৈলঝাড়ার বিভিন্ন মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার গৈলা মডেল ইউনিয়নের অশোকসেন সার্বজনীন গোবিন্দ মন্দিরে ব্যাপক কর্মসূচী পালিত হয়। মন্দিরের সেবায়েত ও সভাপতি শ্রী রবীন্দ্র নাথ হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন পল্লী চিকিৎসক মনোরঞ্জন সরকার, অরুণ মজুমদার, দীপক মজুমদার, নিখিল হালদারসহ অন্যান্য ভক্তবৃন্দ। স্থানীয় সমাজ সেবক ও আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি অপূর্ব লাল সরকার, স্থানীয় মহাদেব মজুমদার, নির্মল হালদার, কালীপদ হালদার, পলাশ মজুমদার, রাজ্যেশ্বর হালদার, সমীর হালদারসহ বিভিন্ন ভক্ত ও পূজারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও হিন্দু ধর্মের প্রসার ও ভক্তদের কল্যাণে তার মহিমান্বিত কর্মকান্ডের উপর সংক্ষিপ্ত আলোচনা শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। জন্মাষ্টমী উপলক্ষে শ্রীশ্রী বিষ্ণু মন্দির, আগৈলঝাড়া ইসকন মন্দির, গৈলা শ্রীশ্রী গোবিন্দ মন্দির, তালতারমাঠসহ বিভিন্ন মন্দিরে অনুরূপ কর্মসূচী পালিত হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com