November 4, 2026, 1:02 pm

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
অনলাইন রিপোর্টার্স ক্লাব, জৈন্তাপুরের নব গঠিত আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন রিপোর্টার্স ক্লাব, জৈন্তাপুরের নব গঠিত আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  ঃ আজ বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল ৫টায় স্থানীয় জৈন্তা সুপার শপের ২য় তলায় জৈন্তাপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত অনলাইন রিপোর্টার্স ক্লাবের সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে আহবায়ক সোহেল আহমদের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সদস্য সচিব হোসেন মিয়ার সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোয়েব আহমদ, রুবেল আহমদ, জাহিদুল ইসলাম, আব্দুল্লাহ, ফাহাদ সিদ্দিকী, শাহিনুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, অলিউর রহমান গুলশান, বাছির আহমদ,আব্দুল মুমিন, রুবেল মিয়া প্রমুখ।

সভায় বক্তরা বলেন- পান পানি নারী স্লোগানখ্যাত অপার সম্ভাবনাময় এই জনপদের সুখ দুঃখ,হাসি- কান্নার চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।সাংবাদিকতা পেশা একটি মহৎ পেশা৷ এজন্য কলম শক্তিকে ঐক্যবদ্ধ করতে সকল অনলাইন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে। এলাকার ঘটে যাওয়া ঘটনাগুলোকে ডিজিটাল যুগে তথ্য নির্ভর সংবাদ পরিবেশনের লক্ষ্যে অনলাইন রিপোর্টার্স ক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com