November 4, 2026, 1:28 pm

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের মাসিক সভায় আইন শৃঙ্খলা উন্নয়নে নানামুখী পদক্ষেপ

দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের মাসিক সভায় আইন শৃঙ্খলা উন্নয়নে নানামুখী পদক্ষেপ

দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের মাসিক সভায়
আইন শৃঙ্খলা উন্নয়নে নানামুখী পদক্ষেপ

 

সাদিকুর রহমান সোহেল:
দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ২৯ জানুয়ারী বুধবার সকাল দশটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আলীম উল্লাহ খান, দক্ষিণ সুরমা থানার ওসি মোঃ মিজানুর রহমান, মোগলাবাজার থানার ওসি (তদন্ত) কাজী তোবারক হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর,  মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান, কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরামুল হক, সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান প্রমুখ।
সভায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, কৃষিজমি থেকে মাটি উত্তোলন কারী পরিবহনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
একই দিন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের মাসিক সভাও অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় দক্ষিণ সুমা উপজেলার দক্ষিণ সুরমা উপজেলার আইনশৃঙ্খলার উন্নয়নে নেয়া হয় নানামুখী পদক্ষেপ ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com