September 19, 2026, 7:52 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেটে বাংলানিউজইউএসডটকমের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

সিলেটে বাংলানিউজইউএসডটকমের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

সিলেটে বাংলানিউজইউএসডটকমের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

ডেস্ক রিপোর্ট :

দেশ বিদেশের লাখ লাখ পাঠকের ব্যাপক পরিচিত অনলাইন নিউজ পোর্টাল বিশ্ব প্রবাসীর মুক্তচিন্তার সংবাদ বাহন বাংলানিউজইউএসডটকম প্রতিবছরের ন্যায় এবারও সিলেটের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজন করে শবে কদরের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের।
বাংলানিউজইউএসডটকম এর সিলেট অফিস এর আয়োজনে নগরীর লাংথুরাই চাইনিজ রেসটুরেনটে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি ও বাংলানিউজইউএসডটকমের কান্ট্রি এডিটর বিশিষ্ট সাংবাদিক আকাশ চৌধুরী। চাকুরীতে থাকার ধরুণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ না দিতে পেরে বাংলানিউজইউএসডটকম এর প্রধান সম্পাদক ও প্রকাশক এবং আমেরিকার ইউএস-বাংলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাহফুজ আদনান, অসুস্থ থাকায় ভার্চুয়ালি যোগ দিয়ে আসতে না পেরে দুঃখ প্রকাশ করেন এনটিভির সিলেটন ব্যুরো চীফও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমদার সাবেক সভাপতি কবি সজল সত্রী।
বাংলানিউজইউএসডটকমের সিলেট অফিস প্রধান ফাতেমা আক্তার শিউলির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলানিউজইউএসডটকমের সাব এডিটর কবি সাখাওয়াত পীর, ইংরেজি দৈনিক দ্যা কান্ট্রি টুডে এর সিলেট ব্যুরো চীফ ও বাংলানিউজইউএসডটকম এর ক্রাইম এডিটর এমদাদুর রহমান চৌধুরী জিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আফজাল চৌধুরী, সিলেট নিউজ ওয়াল্ড এর সম্পাদক আফরোজ খান, নিউজ টোয়েন্টিফোর সিলেটের ক্যামেরা পার্সন হাসান আহমদ সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, যুবদল নেতা মোহাম্মদ মিজান প্রমুখ ।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, শব ই কদর পবিত্র মাহে রমজানের অন‍্যতম রাত । হাজার বছরের রাতের চেয়ে উত্তম এ রাতের তাৎপর্য শেষ করার নয় । আমরা শব ই কদর তালাশ করবো ও মহান আল্লাহর কাছে গোনাহের জন্য মাফ চাইবো ।
কান্ট্রি এডিটর আকাশ চৌধুরী বলেন, বাংলানিউজইউএসডটকম ১০ পেরিয়ে ১১ বছরে পদার্পণ করবে আগামী এপ্রিলে । সময়ের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও কানাডা থেকে প্রকাশিত এই মিডিয়া দেশের ও প্রবাসীদের প্রিয় একটি গণমাধ‍্যম । একে আরো জনপ্রিয় করে তুলতে সকলের উদ‍্যোগ নিতে হবে ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com