September 19, 2026, 7:07 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
নয়াদিল্লী থেকে ফেরার পথে আঁধার কার্ডধারী সহ তিন বাংলাদেশি নাগরিক আটক

নয়াদিল্লী থেকে ফেরার পথে আঁধার কার্ডধারী সহ তিন বাংলাদেশি নাগরিক আটক

নয়াদিল্লী থেকে ফেরার পথে আঁধার কার্ডধারী সহ তিন বাংলাদেশি নাগরিক আটক
সিলেটের আলো,::
ভারতের নয়াদিল্লী থেকে মেঘালয়ের সীমান্ত পথে ফেরার পথে আঁধার কার্ডধারী সহ তিন বাংলাদেশি নাগরিক আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
বুধবার তাদেরকে মামলা দায়ের পূর্বক সুনামগঞ্জের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন, নারায়নগঞ্জ জেলা সদরের ফতুল্লার শামছু মিয়ার ছেলে দুলাল মিয়া ওরফে অহনা (তৃতীয় লীঙ্গ), একই জেলার বন্দর উপজেলার বন্দর আবাসিক এলাকার আনসার আলীর ছেলে জীবন ওরফে রাত্রী (তৃতীয় লিঙ্গ), খেলু মিয়ার ছেলে লিটন মিয়া ওরফে পায়েল (তৃতীয় লিঙ্গ), ব্রাম্মণ বাড়িয়া জেলা শহরের মধ্যপাড়ার খেলু মিয়ার ছেলে লিটন মিয়া ওরফে পায়েল (তৃতীয় লিঙ্গ)।
বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, বুধবার দোয়রাবাজারের পেপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতের মেঘালয় থেকে ওই তিন নাগরিক (তৃতীয় লিঙ্গ) বাংলাদেশে প্রবেশ করলে পেকপাড়া বিওপির বিজিবি টহল দল তাদেরকে আটক করে। আটককৃকদের দুজনের হেফাজতে ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে।
বিজিবির প্রাথমিক জিঞ্জাসাবাদে আটককৃতরা জানায়, ভারতের নয়াদিল্লীতে গত ৭ থেকে ৮ বছর ধরে বসবাস করছিলেন তারা। সেখানে নাচ-গান করেই জীবিকা নির্বাহ করতেন (তৃতীয় লিঙ্গ) তিন নাগরিক।
সিলেট-২৯-০৫-২৫


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com