September 19, 2026, 7:05 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
অবশেষে জকিগঞ্জ সদরের চেয়ারম্যান হলেন হাসান

অবশেষে জকিগঞ্জ সদরের চেয়ারম্যান হলেন হাসান

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট পুনর্গণনা শেষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ ৭৮ ভোটে বিজয়ী হয়েছেন। নির্বাচনের প্রায় সাড়ে তিন বছর পর বৃহস্পতিবার সিলেট নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক নবনীতা গুহ এ রায় ঘোষণা করেন।
জানাগেছে, ২০২২ সালের ৫ জানুয়ারী জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের ভোটগ্রহণ শেষে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আফতাব আহমদ ৩ হাজার ১৩৭ ভোট ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা হাসান আহমদ চশমা প্রতীকে ২ হাজার ৯৭৮টি ভোট পান। ঘোষিত ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হাসান আহমদ ১৫৯ ভোটে পরাজিত হন নৌকা প্রতীকের প্রার্থী আফতাব আহমদের কাছে। কিন্তু ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক বিএনপি নেতা পরাজিত প্রার্থী হাসান আহমদ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নিয়ে তাঁকে পরাজিত করা ও ভোট গণনায় অনিয়ম কারচুপি করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন।
ওই বছর স্বতন্ত্র প্রার্থী হাসান আহমদ নির্বাচনী ট্রাইব্যুনাল আদালত সিলেটে ৭ কেন্দ্রের ভোট পুনর্গণনা চেয়ে মামলা ঠুকে দিয়েছিলেন। নির্বাচনী ওই মামলা দীর্ঘদিন পরিচালনা শেষে উভয়পক্ষের আইনজীবীর উপস্থিতিতে আদালত প্রকাশ্যে ওই ইউপির ৯ ভোটকেন্দ্রের মধ্যে ৮ টি ভোটকেন্দ্রের ব্যালটপেপার পুনর্গণনা করেন। তবে একটি কেন্দ্রের ব্যালটপেপার আদালতে পৌঁছেনি। ৮ ভোটকেন্দের ব্যালটপেপার গণনায় স্বতন্ত্র প্রার্থী হাসান আহমদ ৭৮ ভোট বেশি পান। এরপর যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার রায় হাসান আহমদকে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করে রায় দেন নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক নবনীতা গুহ।
আদালতের রায়ে নবনির্বাচিত চেয়ারম্যান হাসান আহমদ এক প্রতিক্রিয়ায় বলেন, জনগণের ভোটে তিনি বিজয়ী হলেও দলীয় প্রভাব ও ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অনৈতিক সুবিধা নিয়ে তাঁকে পরাজিত দেখিয়েছিলেন। কিন্তু আদালতে তিনি ন্যায় বিচার পেয়েছেন। এ বিজয় তাঁর ভোটারসহ সকল নাগরিকদের। রায়ে তিনি সন্তুষ্ট।
তবে এ প্রসঙ্গে জানতে চাইলে বর্তমান চেয়ারম্যান আফতাব আহমদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com