August 5, 2026, 9:58 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
টাঙ্গুয়ার হাওড়ে ১২ পর্যটকবাহী হাউজ বোটে আগুন সিলেট

টাঙ্গুয়ার হাওড়ে ১২ পর্যটকবাহী হাউজ বোটে আগুন সিলেট

টাঙ্গুয়ার হাওড়ে ১২ পর্যটকবাহী হাউজ বোটে আগুন
সিলেট
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওড়ের টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প এলাকায় পাটলাই নদীতে পর্যটকবাহী একটি হাউজ বোটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে পুরো হাউজ বোট ভস্মীভূত হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার সকালে তাহিরপুর থেকে ১২ জন পর্যটক, মাঝি-মাল্লা ও স্টাফসহ ১৯ জন রাহবার নৌ পরিবহণ নামে একটি হাউজ বোটে করে টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে যান। তারা সারা দিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় টেকেরঘাট চুনা পাথর খনি প্রকল্প এলাকার পাটলাই নদীতে রাতযাপনের প্রস্তুতি নেন। বোটে আলোর জন্য সন্ধ্যায় হাউজ বোটে জেনারেটর চালু করা হয়। রাত সাড়ে ৮টার দিকে জেনারেটরের বিদ্যুৎ দিয়ে মালটিপ্লাগের মাধ্যমে একাধিক মোবাইল ফোনে চার্জ দিতে যান। এ সময় জেনারেটর থেকে বোটে আগুন লাগে।

এ সময় পাশে থাকা অন্য একটি হাউজ বোটে ওই ১৯ জন আশ্রয় নেন। এতে ১২ পর্যটক ও স্টাফসহ ১৯ জন নিরাপদে থাকলেও তাদের ব্যবহৃত সব জিনিষপত্র আগুনে পুড়ে গেছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম জানান, আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ায় হাউজ বোটটি ভস্মীভূত হয়েছে। হাউজ বোটে থাকা সবাই অন্য একটি বোটে আশ্রয় নেওয়ায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে তাদের সঙ্গে থাকা জিনিষপত্র আগুনে পুড়ে গেছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com