June 21, 2026, 5:31 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
সিলেটের ৪ পয়েন্টে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারা

সিলেটের ৪ পয়েন্টে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারা

সিলেটের নদ-নদীগুলোর পানি আরও বেড়েছে। মোট ৪টি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারা। সেগুলো হচ্ছে, কানাইঘাট, আমলসীদ, শেওলা ও ফেঞ্চুগঞ্জ। সিলেট পয়েন্টে সুরমার পানি এখনো বিপৎসীমার নিচে থাকলেও সময় সময় বাড়ছে।
রবিবার (১ জুন) বিকেল ৩টায় পানি উন্নয়ন বোার্ড এসব তথ্য জানায়।
বোর্ডের দেয়া তথ্যানুযায়ী বিকাল ৩টায় সুরমার পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৮৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো, যা শনিবার সন্ধ্যায় বিপৎসীমার ২৯ সেন্টিমিটার নিচে ছিল।
একই সময়ে কুশিয়ারা জকিগঞ্জের অমলসীদ পয়েন্টে বিপদসীমার ১ দশমিক ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা শনিবার সন্ধ্যায় বিপৎসীমার ১৮৭ সেন্টিমিটার নিচে ছিল।
সিলেট পয়েন্টে সুরমা বিকেল ৩টায় বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও এ পয়েন্টেও পানি দ্রুত বাড়ছে। সকাল ৯টায় এ পয়েন্টে পানির প্রবাহ ছিল বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে।
কুশিয়ারা বিয়ানীবাজারের শেওলা পয়েন্টেও বিপৎসীমা ছাড়িয়েছে, বিকেল ৩টায় তার প্রবাহ ছিল বিপৎসীমার ১৭ সেন্টিমিটার উপরে।
আর ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা প্রবাহিত হচ্ছিল বিপৎসীমার শুণ্য ১ সেন্টিমিটার উপর দিয়ে যা সকাল ৯টায় প্রবাহিত হচ্ছিল বিপৎসীমার ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে।
এছাড়াও অন্যান্য নদ-নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমা ছুঁইছুঁই করছিল।
এদিকে আবার সিলেটে একদিনে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪০৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে সিলেট আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানিয়েছেন এ মৌসুমে ২৪ ঘণ্টার হিসেবে এটাই সর্বোচ্চ বৃষ্টিপাত। এরপর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আরও প্রায় ১৪ মিলিমিটারের মতো বৃষ্টি ঝরেছে।
বৃষ্টি ঝরছে ভারতের উজানেও। বিশেষ করে ভারতের আসাম রাজ্যের শিলচর, মেঘালয়ের চেরাপুঞ্জিসহ বরাক মোহনার অন্যান্য অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে নদ-নদীর পানি বাড়তেই থাকবে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com