September 19, 2026, 7:02 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
পারিবারিক বিরোধের জেড়ে ভাই ও ভাতিজাদের হামলায় আহত ফয়জুর রহমান মাখন এর মৃত্যু

পারিবারিক বিরোধের জেড়ে ভাই ও ভাতিজাদের হামলায় আহত ফয়জুর রহমান মাখন এর মৃত্যু

সিলেটের আলো :: পারভেজ আহমদ রাজু

বিয়ানীবাজারের লাউতা ইউনিয়নের বাহাদুরপুর উত্তর গাংপার এলাকায় পারিবারিক বিরোধের জেড়ে ভাই ও ভাতিজাদের হামলায় আহত ফয়জুর রহমান মাখন কিছুদিন পর চিকিৎসা স্বাধীন মৃত্যুবরণ করেন । তিন সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটের সময় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে তিনি মৃত‍্যুবরণ করেন।

জানা যায়, ফয়জুর রহমান মাখন নিজ ঘরের পাশে আরেকটি কক্ষ নির্মাণের সময় ভাই, ভাতিজার সাথে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এর এক পর্যায়ে মাথায় আঘাত পেলে ফয়জুর রহমান মাখন মাটিতে লুটিয়ে পড়েন। আহত অবস্থায় প্রথমে বিয়ানীবাজার উপজেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন‍্য সিলেট পাঠানো হয়েছিল।

প্রত‍্যক্ষদর্শীরা জানান, ঘর নির্মাণকালে ছোট রফিক উদ্দিন কটইয়ের দুই ছেলেসহ রফিক নিজে মারধর করেন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে লোহার একটি লাঠি দিয়ে রফিক উদ্দিন কটই আঘাত করলে সেটি ফয়জুর রহমান মাখনের মাথা লাগে।

বিয়ানীবাজার থানার ওসি আশরাফুজ্জান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে এক ছেলেসহ রফিক উদ্দিন কটই জেল হাজতে রয়েছেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com