September 19, 2026, 7:11 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত

সাইক্লোন কেন্দ্রীয় সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নিজস্ব স্বকীয়তার একটি বড় উদাহরণ সিলেটি নাগরী লিপি। বাংলা ভাষায় বাংলা বর্ণমালার পাশাপাশি আরেকটি বর্ণমালা হচ্ছে সিলেটি নাগরী লিপি। আমাদের ঐতিহ্যঘন এই সম্পদকে সুরক্ষা, পঠন-পাঠনের এবং এ বর্ণে মুদ্রিত পুঁথি সাহিত্যের প্রসার ও উন্নয়নে সিলেটি নাগরী লিপির সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিত। লিপিটির চর্চা ও গবেষণা হলে অনাবিষ্কৃত অনেক পুঁথি উদ্ধার সম্ভব; যার মাধ্যমে আমাদের ইতিহাস ঐতিহ্য নতুন করে বিনির্মাণ হবে।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ৩০৯ তম সাহিত্য আসরে সিলটি ল্যাংগুয়েজ ডট নেট-এর সহযোগিতায় ‘ছিলটি নাগরী চর্চা ও ভবিষৎ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট কণ্ঠশিল্পী ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরী একথা বলেন।
মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে গতকাল সোমবার রাতে সাইক্লোনের সহ-সভাপতি ঔপন্যাসিক আলেয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন যুক্তরাজ্যের ছিলটি নাগরীপ্রেমী মোহাম্মদ মামুনুল ইসলাম। অনুষ্ঠানে মৃল প্রবন্ধ পাঠ করেন সাইক্লোন সভাপতি ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার এবং স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সিলেট ব্যুরো চিফ সেলিম আউয়াল।
সাইক্লোনের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাসলিমা খানম বীথি’র সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন গবেষক ও ব্যাংকার মোশতাক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের জিডিএম জাবেদ আহমদ, কবি মুহিত চৌধুরী, সাইক্লোনের সাধারণ সম্পাদক প্রভাষক ইশরাক জাহান জেলী। অনুষ্ঠানে সিলেটি গান পরিবেশন করেন কবি ছয়ফুল আলম পারুল, গীতি কবি ওমর ফারুক, নাসরিন সুলতানা এবং লেখা পাঠ করেন কবি কামাল আহমদ, জুবের আহমদ সার্জন, ছড়াকার আব্দুস সামাদ। পুরো অনুষ্ঠানটি শিল্পী অচিনপুরী নিজের লেখা গান পরিবেশন করে মাতিয়ে তুলেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com