May 6, 2026, 8:18 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
শিবগঞ্জ থেকে চুরি যাওয়া ২টি মোটর সাইকেল বগুড়া সদর থানা এলাকা থেকে উদ্ধার

শিবগঞ্জ থেকে চুরি যাওয়া ২টি মোটর সাইকেল বগুড়া সদর থানা এলাকা থেকে উদ্ধার

সাইদুর রহমান সাজু, (মহাস্থান) বগুড়া) থেকে ঃ বগুড়া শিবগঞ্জ থানার কিচক এলাকায় বসবাসকারী ওয়ালটন প্লাজার ম্যানেজার মো: মেহেদী হাসান জনি (৩৫), পিতা মোঃ আহসান হাবীব গ্রাম সাহাপুর থানা ঈশ্বরদী জেলা পাবনা। বর্তমানে কিচক ইউনিয়নের চান্দারপাড়া গ্রামস্থ জনৈক্য আবু তালেবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করিয়া করে। তার পাশের ভাড়াটিয়া সুমন (৩৩), পিতা মৃত আবু সাঈদ, গ্রাম কিচক চান্দারপাড়া, থানা শিবগঞ্জ জেলা বগুড়া। গত ইং১০/৬/২০২৫ তারিখ রাত অনুমান ২২.০০ ঘটিকার সময় মেহেদী হাবিব জনি এবং সুমন ভাড়া বাসার নিচতলার গ্যারেজে দুইটি মোটরসাইকেল রাখিয়া ঘুমিয়ে পড়ে।
পরদিন ১১/০৬/২০২৫ তারিখ সকাল অনুমান ৬ ঘটিকার সময় ঘুম থেকে উঠিয়া তারা দেখিতে পান যে তার ও সুমনের শয়ন ঘরের দরজা বাহির থেকে লাগানো। তাহার ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দরজা খুলিয়া দেয়। ঘর হইতে বাহির হইয়া তারা দেখিতে যে তাদের দুটি মোটরসাইকেল কে বা কাহারা চুরি করিয়া নিয়ে গেছে। পরবর্তীতে মেহেদী হাবিব জনি ও সুমন শিবগঞ্জ থানায় আসিয়া মেহেদী হাবিব জনি বাদী হয়ে থানায় একটি এজাহার দাখিল করিলে শিবগঞ্জ থানার মামলা নম্বর ২৭,তারিখ-১৩/০৬/২০২৫, ধারা-৪৫৭/৩৮০ রজু হয় এবং থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান মামলাটি তদন্তভার এসআই মিজানুর রহমান এর উপর অর্পণ করেন। এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ চোরাই মোটরসাইকেল উদ্ধারের অভিযানে রওনা করেন। সোর্সের দেয়া তথ্য মতে বগুড়া ডিবি পুলিশের সহায়তায় বগুড়া জেলার সদর থানাধীন পালশা হাজীপাড়া গ্রামের জনৈক মোছাঃ পপির বাড়ির সামনে ফাঁকা জায়গা হইতে ১৩-০৬ ২০২৫ ইং তারিখ সময় অনুমান ১:৩০ ঘটিকায় ১ নং আসামী জাহিদুল ইসলাম, পিতা মৃত ফারাজ মুন্সী, গ্রাম হুকমাপুর, থানা ও জেলা বগুড়া এর হেফাজত হইতে অত্র মামলার বাদী মেহেদী হাবিব জনি এর চুরি হওয়া মোটরসাইকেল, ইয়ামাহা এফ জেড এস ভার্সন টু এবং ২ নং আসামি এরশাদ আলী (৩২) পিতা মোঃ আশরাফ আলী গ্রাম বাসবাড়িয়া থানা নন্দীগ্রাম জেলা বগুড়া এর হেফাজত হইতে সুমনের চুরি যাওয়া মোটরসাইকেল বাজাজ পালসার উদ্ধার করে ধৃত আসামিদ্বয়কে জেল হাজতে প্রেরণ করে। উদ্ধারকৃত চোরাই মোটরসাইকেল দুটি থানা হেফাজতে রইয়াছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com