September 19, 2026, 6:39 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
বগুড়ায় প্রাচীনকালের ২টি পিতলের মূর্তি উদ্ধার

বগুড়ায় প্রাচীনকালের ২টি পিতলের মূর্তি উদ্ধার

গোলাম রব্বানী শিপন,বগুড়া : বগুড়া সদরের গোকুল ইউনিয়নের রামশহর উত্তরপাড়া গ্রামের একটি কবরস্থান থেকে প্রাচীনকালের ২টি পিতলের মূর্তি উদ্ধার করেছে বগুড়া সদর থানা পুলিশ।
জানা গেছে, গোকুল ইউনিয়নের বেহুলার বাসরঘর সংলগ্ন মুকুল হোসেনদের পারিবারিক একটি কবরস্থান রয়েছে। তার মা আমেনা বেগম গত ১০ জুন ২০২৫ তারিখে বার্ধক্যজনিত কারণে মৃ/ত্যুবরণ করেন। তার মায়ের কবরস্থানের জন্য তাদের পারিবারিক কবরস্থানে খননের সময় স্থানীয় লোকজন ২টি পিতলের মূর্তি পায়। এরপর বিষয়টি চারিদিকে ছড়িয়ে পড়লে সেখানে চাঞ্চল্যের সৃষ্টি হয়। একপর্যায়ে ১৩ জুন এলাকাবাসী বিষয়টি সদর থানা পুলিশকে জানায়।
সংবাদ পেয়ে তাৎক্ষণিক বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কবর খননকারী সাইফুলের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞেসাবাদের একপর্যায়ে প্রাচীন আমলের ছোট পিতলের ১টি ও মুকুলের নিজ বাসা থেকে একটি ছোট পিতলের মূর্তি উদ্ধারপূর্বক জব্দ করেন।
বর্তমানে ২টি মূর্তি বগুড়া সদর থানা হেফাজতে হয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, যেহেতু এটি ঐতিহাসিক প্রত্ননগর এলাকা। সে হিসাবে অনুমান করা যায়, এগুলো মহামূল্য প্রত্নবস্তু।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com