November 4, 2026, 1:56 pm

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ২৭ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ২৭ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে
২৭ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ২৭ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ আগস্ট শনিবার বাদ আসর ২৭ নং ওয়ার্ডের ষাট ঘর জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জুমান আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মিনার আহমদ এবং শাহজাহান আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির অর্ন্তগত মোগলাবাজার থানা বিএনপির সদস্য সচিব জামাল আহমদ, ২৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মুমিন বাচ্চু, আলমগীর হোসেন, সদস্য সেলিম আহমদ, ২৭ নং ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক গোলজার আহমদ, সদস্য সচিব হোসেন আহমদ অপু, মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য শুভ আহমদ, যুব দল নেতা কবির আহমদ, আবু তাহির, আজিজুর রহমান, আলতাব মিয় প্রমুখ।
দোয়া মাহফিলে শহীদ প্রসিডেন্ট জিয়া উর রহমান ও আরাফাত রহমান কুকুর রুহের মাগফিরাত কামনা, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়াও, দলের বিভিন্ন স্তরের গুম ও নিহত নেতাকর্মীর রুহের মাগফিতার কামনা ও জুলাই-আগস্ট আন্দোলনে নিহতদের রুহের মাফিরাত কামনা করা হয়। অসুস্থ নেতাকর্মীদের সুস্থ কামনা করা হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com