August 5, 2026, 9:00 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে
উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে গতকাল (২৮ আগস্ট) বৃহস্পতিবার বিকেলে ‘উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ’ করা হয়েছে। পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় উন্মুক্ত জলাশয় হিসেবে স্থানীয় ছোট লুলা বিলে পোনা মাছ অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদকের সার্বিক তত্বাবধানে কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য সম্পদ কর্মকর্তার প্রতিনিধি কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস শাকুর, দক্ষিণ সুরমা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মমতাজ বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা গৌতম পাল, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ সানোয়ার আলী, মাছের পোনা সরবরাহকারী মোঃ সাইফ উদ্দিন আল ফারুক, উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের কার্যসহকারী মোঃ দুলাল মিয়া, মৎস্যসম্পদের স্থানীয় সুফলভোগীদের পক্ষে ইসলাম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, প্রাতিষ্ঠানিক জলাশয় হিসেবে উপজেলা পরিষদ কমপ্লেক্সের পুকুর ও স্থানীয় মোগলাবাজার রেবতি রমন সরকারি দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পুকুরে এবং উন্মুক্ত জলাশয় হিসেবে ছোট লুলা বিলে ২ লাখ টাকা মূল্যের ৪৪০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com