April 19, 2026, 9:11 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে : শিক্ষা প্রতিমন্ত্র সুনামগঞ্জে বজ্রপাতে ৪ উপজেলার ৫ জনের মৃত্যু সময়ের ওপারে নামহীনতা—মানুষের প্রকৃত সম্পদ কোথায়? বগুড়ার মোকামতলা মুরাদপুর কেন্দ্রে সর্বোচ্চ ভোট, সম্মাননা গ্রহণ করলেন বিএনপি নেতা রোকন-উদ-দৌলা রুবেল বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনে শফিক সভাপতি পল্লব সম্পাদক নির্বাচিত বগুড়ার মোকামতলায় হচ্ছে নতুন উপজেলা বৃষ্টির ছোঁয়ায় অপরূপ সাজে সিলেটের পর্যটনকেন্দ্র গোয়াইনঘাট ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন সিলেটে গণবিবাহে ১২৬ অসহায় তরুণ-তরুণীর স্বপ্নপূরণ
কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে : শিক্ষা প্রতিমন্ত্র

কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে : শিক্ষা প্রতিমন্ত্র

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : সকালে রাজধানীর যাত্রাবাড়ী পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে
দেশের শিক্ষাব্যবস্থা থেকে কোচিং বাণিজ্য নির্মূল করতে সরকারের নানামুখী পদক্ষেপের কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেন, কোচিং বাণিজ্যের বিরুদ্ধে সরকারের অবস্থান শক্ত। শুধু বৃত্তি না, সার্বিকভাবে কোচিং আমাদের সমাজে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে। এটি একটি বড় সমস্যা।
শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর যাত্রাবাড়ী পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, কোচিং নিয়ন্ত্রণ করার জন্য বেশ কিছু ইনোভেশন বা পলিসি চিহ্নিত করা হয়েছে, যার মাধ্যমে খুব শিগগির পাইলটিং শুরু হবে। তবে প্রাথমিক বৃত্তি সংক্রান্ত কোচিং নিয়ে এখনো বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এ সময় প্রতিমন্ত্রী জানান, ভবিষ্যতে বৃত্তি পরীক্ষার নীতিমালা, কত শিক্ষার্থী এতে অংশগ্রহণ করতে পারবে এবং বৃত্তির পরিমাণ কত হবে তা পুনর্বিবেচনা করার পরিকল্পনা রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com