September 19, 2026, 7:19 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
আবদুল ওয়াদুদ আর নেই

আবদুল ওয়াদুদ আর নেই

নিজস্ব প্রতিনিধি : সাবেক সরকারী কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবক মুহম্মদ আবদুল ওয়াদুদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার ৩১ জুলাই দুপুর আড়াইটায় তিনি জাতীয় হার্ট ফাউন্ডেশন এর প্রফেসর মো: নাজির আহমদ এর অধীনে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ডেপুটি ডাইরেক্টর ছিলেন। তার আদি নিবাস লক্ষীপুর জেলার মান্দারী গ্রামে। ঢাকার আশকোনাস্থ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি চমক নিউজ ডট কম এর উপদেষ্টা সম্পাদক সাংবাদিক মোহাম্মদ রেজাউল ওয়াদুদ এর পিতা। মরহুমের বড় ছেলে ইঞ্জিনিয়ার মো: জিয়াউল ওয়াদুদ, সৌদি প্রবাসী। মেঝে ছেলে সাংবাদিক ও বাংলাদেশ মানবাধিকার বাস্তাবায়ন পরিষদ এর চেয়ারম্যান। একমাত্র মেয়ে রওশন আক্তার জাহান চট্ট্রগ্রাম পিটিআই এর সিনিয়র ইন্সট্রাক্টর, সেজ ছেলে ব্যবসায়ী সাইফুল ওয়াদুদ, ছোট দুই ছেলে আবদুল ফাওাহ দুবাই প্রবাসী ও ছোট ছেলে আবদুজ্জাহের বিসিএস (শিক্ষা) কর্মকর্তা। মরহুম মুহম্মদ আবদুল ওয়াদুদ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার পরিবার সকলের দোয়া প্রার্থী। পরিবারের পক্ষ থেকে বিরহীর আত্মার শান্তি কামনা করা হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com