June 21, 2026, 3:45 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
দেশে বজ্রাঘাতে ৬ কৃষকসহ ৯ জনের মৃত্যু

দেশে বজ্রাঘাতে ৬ কৃষকসহ ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দেশের চার জেলায় বজ্রাঘাতে ছয় কৃষকসহ ৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে নেত্রকোনায় ৩ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ২ জন এবং নোয়াখালীতে ১ জন মারা গেছেন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।
নেত্রকোনা :
নেত্রকোনার খালিয়াজুরীতে পৃথক স্থানে বজ্রাঘাতে এক জেলে ও দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে বিকেলের মধ্যে বজ্রাঘাতে নিহতের এসব ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গোদারাঘাট (ফেরি) এলাকায় ধনু নদে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে আব্দুল মোতালিব (৫৫) নামের একজনের মৃত্যু হয়। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী মুজিবুর রহমান জানান, সকালে তারা তিনজন খালিয়াজুরীর ধনু নদে বরশি দিয়ে মাছ ধরতে যান। হঠাৎ বজ্রাঘাত হলে আব্দুল মোতালিব মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে।
অন্যদিকে উপজেলার সাতগাঁও গ্রামে বাড়ির সামনে হাওরের ধান শুকাতে গিয়ে বজ্রাঘাতে নিহত হন মোনায়েম খাঁ পালান নামে এক কৃষক। তিনি ওই গ্রামের নেকবর খাঁর ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানায়, দুপুর দেড়টার দিকে ধান শুকানোর সময় হঠাৎ বজ্রাঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে মারা যান। এ ছাড়া বিকেল ৩টার দিকে উপজেলার কৃষ্ণপুরের ছায়ার হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে মো. শুভ মণ্ডল নামের আরেক কৃষকের মৃত্যু হয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার আকনাদিঘির চর এলাকায়।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যু বজ্রাঘাতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইতোমধ্যে সুরতহাল প্রতিবেদন তৈরি করে দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আরেকজনের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।’
সুনামগঞ্জ :
সুনামগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে জেলার পৃথক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে।
জানা গেছে, সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বৈঠাখালী গ্রামের জমির হোসেন (৪২) এবং মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের জমির উদ্দিন (৪৬) হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে মারা যান। একই সময় সদর উপজেলার হাওরের অন্য একটি স্থানে বজ্রাঘাতে জামালগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের আবু সালেহ (২২) নামের আরো এক কৃষকের মৃত্যু হয়। এ ছাড়া শান্তিগঞ্জ উপজেলার হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে আরো ৩ জন কৃষক আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com