May 9, 2026, 10:51 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
নিখোঁজের ২ দিন পর পুুকুরে মিললো কন্যাশিশুর লাশ ব্যান্ড পার্টি, আতশবাজি আর উল্লাসে মুখর নবগঠিত বগুড়ার মোকামতলা উপজেলা আগামী পবিত্র ঈদুল আজহা ছুটি মোকামতলা উপজেলা অনুমোদন, আনন্দে ভাসছে এলাকাবাসী ‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন
ব্যান্ড পার্টি, আতশবাজি আর উল্লাসে মুখর নবগঠিত বগুড়ার মোকামতলা উপজেলা

ব্যান্ড পার্টি, আতশবাজি আর উল্লাসে মুখর নবগঠিত বগুড়ার মোকামতলা উপজেলা

বগুড়া প্রতিনিধি : নবগঠিত মোকামতলা উপজেলা ঘোষণার খবরে আনন্দ-উল্লাসে মেতে উঠেছে পুরো এলাকা। ব্যান্ড পার্টি, আতশবাজি, পটকা ফুটানো ও আনন্দমিছিলে মুখর হয়ে ওঠে জনপদ। হাতে হাতে ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানানো প্ল্যাকার্ড।

০৮ মে- শুক্রবার বিকাল ৫ টায় মোকামতলা বন্দরে হাজার হাজার মানুষের অংশগ্রহণে আয়োজিত আনন্দমিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় মানুষের চোখেমুখে ছিল উচ্ছ্বাস আর রাজ্য জয় করার আনন্দ। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, প্রতিমন্ত্রীর আন্তরিক উদ্যোগ ও প্রচেষ্টার ফলেই মোকামতলা উপজেলা বাস্তবায়নের পথ সুগম হয়েছে।
উপজেলা ঘোষণার খবরে দিনভর বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, দোয়া মাহফিল ও স্বতঃস্ফূর্ত আনন্দমিছিল অনুষ্ঠিত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − six =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com