November 5, 2026, 1:14 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
নৌপথে বিদেশি মদ জিরা ফুসকার চালান জব্দ সুনামগঞ্জের  গ্রেফতার ৩

নৌপথে বিদেশি মদ জিরা ফুসকার চালান জব্দ সুনামগঞ্জের  গ্রেফতার ৩

নৌপথে বিদেশি মদ জিরা ফুসকার চালান জব্দ
সুনামগঞ্জের  গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক
নৌপথে ট্রলার বোঝাই বিদেশি মদ জিরা ফুসকার চালান জব্দের পর সুনামগঞ্জের তাহিরপুরের বিএনপি নেতার ভাতিজা তিন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৭ মে) কিশোরগঞ্জ অঞ্চলের লিপসিয়া নৌ পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুরের উওর শ্রীপুরের সীমান্ত গ্রাম কলাগাঁও গ্রামের দুলাল মিয়ার ছেলে দেলোয়ার হোসেন,একই গ্রামের মৃত হালিম উদ্দিনের ছেলে আব্দুস সালাম,পাশর্^বর্তী সোনাপুর গ্রামের রজব আলীর ছেলে হারিছ উদ্দিন।
উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের কলগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য,ইউনিয়ন বিএনপি নেতা সামছুল হক সামছুর ভাতিজা গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন।
সোমবার (১৮ মে) নৌ পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ের দায়িত্বশীল সুত্র এমন তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার কার্যালয় আরো জানায়, সুনামগঞ্জের তাহিরপুরের চারাগাঁও-বাগলী সীমান্তের ওপার থেকে ট্রলার বোঝাই করে বিদেশি ৮০ বোতল মদ,৬০ কেজি জিরা,৭৫ কেজি ফুচকা (খাদ্যসামগ্রী) কিশোরগঞ্জ নিয়ে যাচ্চিলো চোরাকারবারিরা।
খবর পেয়ে রবিবার (১৭ মে) লিপসিয়া নৌ পুলিশের ইন্সপেক্টর জগত জ্যোতির নেতৃত্বে নৌ পুলিশের একটি টিম তিন চোরাকারবারিদেরকে ধনু নদীতে থেকে চোর্ইা মালামাল সহ সহ গ্রেফতার করে।
রাতেই আলমত সহ গ্রেফতারকৃতদের খালিয়াজুড়ি থানায় সোপর্দ করার পর নৌ পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।
,সুনামগঞ্জ-


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com