September 19, 2026, 7:24 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
ডিমলায় বে-সরকারী শিক্ষক কর্মচারী ফোরামের আরোচনা সভা ও কার্যনির্বাহী কমিটি গঠন

ডিমলায় বে-সরকারী শিক্ষক কর্মচারী ফোরামের আরোচনা সভা ও কার্যনির্বাহী কমিটি গঠন

হামিদা আক্তার, ডিমলা প্রতিনিধি, নীলফামারী : শিক্ষার জন্য, এসো সেবার জন্য বেড়িয়ে যাও, প্রাণের দাবী পূরণে, এসো সবাই মিলে প্রাণের বন্ধনে। “শিক্ষাই জাতির মেরুদন্ড” আর সেই মেরুদন্ড গড়ার কারিগড়গণ আজ অবহেলিত, সরকারী সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই আসুন সকল শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ হয়ে এক সাথে লড়াই করি। কথাগুলি বলছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি। সকল বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে নীলফামারীর ডিমলা উপজেলায় শুক্রবার ডিমলা ইসলামিয়া ডিগ্রী মহবিদ্যালয়ের অডিটরিয়াম হল রুমে বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও কার্যনির্বাহী কমিটি গঠন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সভায় ডিমলা জেলা পরিষদ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, ঢাকা কেন্দ্রীয় বে-সরকারী শিক্ষক কর্মচারী ফোরামের সহ-সভাপতি মোঃ গোলজার হোসেন, বিষেশ অতিথি যুগ্ন মহাসচিব মোঃ আলী বাবর, স্থানীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিক মোঃ গোলাম রব্বানী প্রধান, প্রভাষক মোঃ আব্দুর রহমান, ডালিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মোঃ মোসলেম উদ্দীন, জটুয়াখাতা স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ নূর আলম, জেলা পরিষদ স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক মোঃ জুয়েল রানা, ইসলামিয়া ডিগ্রী মহাবিদ্যালয়ের প্রভাষক মোঃ সেলিম জাহাঙ্গীর প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা বেসরকারী শিক্ষক কর্মচারী ফরামের মোঃ সেলিম জাহাঙ্গীর সভাপতি ও মোঃ জুয়েল রানাকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ঠ একটি পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কার্যনির্বাহী কমিটি গঠনের পরেই ঘোষনা করা হয়, বে-সরকারী সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের ঘোষনা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। তারা আরো বলেন, আমরা আজকের এই সভা থেকে আগামী মাসের ২১ তারিখ সারা দেশের বে-সরকারী শিক্ষক কর্মচারীরা ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আন্দোলন গড়ে তুলে অনশন ধর্মঘট কর্মসূচীতে সকল শিক্ষক ও শিক্ষক নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com