September 19, 2026, 7:01 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেটে র‍্যাবের খাঁচায় ‘ভূয়া র‍্যাব

সিলেটে র‍্যাবের খাঁচায় ‘ভূয়া র‍্যাব

নিজস্ব প্রতিবেদক : সিলেটের রিকাবীবাজার থেকে এক ভূয়া র‍্যাব পরিচয়কারী ভণ্ডকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি নিজেকে র‍্যাব-পুলিশের কর্মকর্তা পরিচয়েও সিলেটসহ বিভিন্ন জেলার সাধারণ মানুষের নিকট হতে প্রতারনামূলকভাবে অর্থ আত্মসাৎ করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার র‍্যাব-৯ এর একটি বিশেষ টিম এসএমপির কোতোয়ালী থানাধীন রিকাবীবাজারস্থ এলাহী জমজম পোল্ট্রি ফিড দোকানের সামনে থেকে ভূয়া র‌্যাব কর্মকর্তা পরিচয়দানকারী জাবেদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ভূয়া র‍্যাব পরিচয়দানকারী মোঃ জাবেদ আহম্মেদ (৪১), মুন্সিপাড়া এলাকার বাসিন্দা আব্দুল নূর আহম্মেদের ছেলে। তাকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য যে, তার বিরুদ্ধে র‌্যাবের উর্দ্ধতন কর্মকর্তা পরিচয়ে সিলেট জেলার বিভিন্ন এলাকার সাধারন লোকজনের নিকট থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ সিলেটসহ আশেপাশের জেলার সাধারণ জনগনের নিকট নিজেকে র‌্যাব-পুলিশের উর্দ্ধতন কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছিল বলে স্বীকার করে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com