March 7, 2026, 8:08 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সীমান্তের গ্যাং প্রধান ইয়াবা ডিলার রুহুল সহ ৯ জনের মামলা দায়ের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সিলেট নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন- সিসিক প্রশাসক সিলেট ডায়াবেটিক হসপিটালের কর্মচারী ও কর্মকর্তা পক্ষ থেকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে শুভেচ্ছা তাহিরপুরের চারাগাঁও সীমান্ত থেকে ইয়াবা কারবারি গ্রেফতার সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম জিবান সিলেটে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ এর নবনিযুক্ত সহকারী পরিচালক(প্রশাসন)ডাঃ মোঃ কামরুজ্জামান সাহেব এর সাথে সৌজন্য সাক্ষাৎ সড়কের নিরাপত্তা এবং সংলগ্ন বাজারসমুহের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে জাউয়াবাজারে হাইওয়ে পুলিশের ক্যাম্প স্থাপন দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ
বিশ্বনাথে হুশিয়ার ফার্মেসীর উদ্বোধন,ফ্রি চিকিৎসা প্রদান

বিশ্বনাথে হুশিয়ার ফার্মেসীর উদ্বোধন,ফ্রি চিকিৎসা প্রদান

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে উপজেলা সদরের নতুনবাজারস্থ মাদানিয়া মাদরাসা মার্কেটে গতকাল বুধবার দুপুরে হুশিয়ার এন্ড সন্স ডক্টরস চেম্বারের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, সিলেট ওসমানী হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার সুধাংশু রঞ্জন দেব, ডাক্তার এম আই খলিল, ডাক্তার উম্মে কুলসুমা। উদ্বোধন পূর্বে দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন হুশিয়ারা এন্ড সন্স ডক্টরস চেম্বারের পরিচালক মতিউর রহমান সুমন, মাওলানা কামরুল ইসলাম ছমির উদ্দিন, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা চেরাগ আলী, তরুণ সংগঠক আবদুল ওয়াহিদ, ইছাক আলী, আছকন্দর আলী, সিকন্দর আলী, আবু সুফিয়ান,লিটন শিকদার, আবদুল বাছির, দিলোয়ার হোসেন সজিব, আমির, আমজদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা কামরুল ইসলাম ছমির উদ্দিন। ফার্মেসী উদ্বোধন উপলক্ষে এলাকার হত-দরিদ্র পরিবারের শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com