November 4, 2026, 3:56 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
বিশ্বনাথে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন : থানায় মামলা

বিশ্বনাথে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন : থানায় মামলা

বিশ্বনাথ প্রতিনিধি : পুর্ব শত্রুতার জের ধরে সিলেটের বিশ্বনাথে এক প্রবাসীর বাড়ির পুকুরে বিষ ঢেলে প্রায় দু’লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। গত শুক্রবার ভোরে মাছ নিধনের এ ঘটনাটি ঘটেছে উপজেলার দশঘর ইউনিয়নের নিহালের নোয়াগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হকের বাড়ির পুকুরে। ঘটনার পরদিন ১৯ আগষ্ট শনিবার প্রবাসীর ভাই হাজী আব্দুল হামিদ প্রতিপক্ষের কেয়ারটেকার রাহেলা বেগম ও মনির উদ্দিনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন, (মামলা নং ১৪)। এতে পুকুরের প্রায় দুই লাখ টাকারও বেশি ক্ষতিসাধন হয়েছে বলে প্রবাসী আব্দুল হক জানিয়েছেন। তবে, এ প্রসংগে জানতে অভিযুক্ত রাহেলা বেগমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার মেয়ে রুবেনা বেগম সাংবাদিকদের বলেন, শত্রুতাবসত তার মাকে মামলায় আসামি দেওয়া হয়েছে।

এজাহার সূত্রে জানাগেছে, প্রবাসী আব্দুল হকের বড়ভাই (বাফুফের রেফারি) আব্দুল হামিদ ও তার চাচা প্রবাসী ইউছুফ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একই ছাদে বসবাসকারী ভাতিজা আব্দুল হামিদ ও চাচা ইউছুফ আলীর মধ্যে একাদিকবার মারামারির ঘটনাও ঘটেছে। চাচা ইউছুফ আলী প্রবাসে থাকলেও তার কেয়ারটেকাররাও পোকা মারার অজুহাতে ঘরের ভিতরে বিষ প্রয়োগসহ নানাভাবে ক্ষতি সাধন করে আসছে। সর্বশেষ গত শুক্রবার পুকুরে বিষ দেয়ার ফলে রুই, কাতলা, ব্রিগড, সরপুটি, মলা-ঢেলাসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে প্রায় ২লাখ টাকার ক্ষতি সাধন করা হয়েছে।

মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com