November 5, 2026, 1:54 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সাপাহারে জমে উঠেছে ঈদ বাজার

সাপাহারে জমে উঠেছে ঈদ বাজার

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : ঈদে চাই নতুন পোশাক। তাইতো সাধ আর সাধ্যের মধ্যে নওগাঁর সাপাহারে শেষ মুহুর্তে জমে উঠেছে পবিত্র ঈদ-উল-আযহার ঈদ বাজার। প্রিয় জনের উপহার দিতে ধণী ও মধ্যবিত্তদের পাশাপাশি কেনা কাটায় ব্যাস্থ সময় পার করছেন নিম্নবিত্তের মানুষও। রোববার সদরের লাবনী সুপার মার্কেট, নিউ মার্কেট, চৌধুরী প্লাজা, জনতা মার্কেট সহ ছোট-বড় বেশ কয়েকটি মার্কেট গুলোর এমন চিত্র দেখা গেছে। এসব মার্কেটের দোকানগুলোতে বড়দের পাশাপাশি শিশুদের নানা রঙ-বেরঙের পোশাকের পসরা সাজিয়েছে দোকানিরা। অভিজাত শপিংমল গুলোতে শোভা পাচ্ছে ছোট্ট শিশুদের রঙ-বেরঙের পোশাক। সাধ ও সাধ্যের মধ্যে ক্রেতারা ক্রয় করছেন এসব পোশাক। তবে মার্কেটে মানসম্মত দেশীয় পোশাক সামগ্রী থাকলেও ক্রেতা সাধারনের চাহিদা ভারতীয় পোশাকের প্রতি একটু বেশী। এবার ঈদে মেয়েদের জন্য আকর্ষণীয় পোশাকের মধ্যে রয়েছে বাহুবলি টু, রাখিবন্ধন, পটল কুমার, বজরাঙ্গি ভাইজাং, ফ্লোর টার্চ, লাসা, লং স্কট, শর্ট স্কটসহ বিভিন্ন নামের থ্রি-পিস ও ফোর পিস, অপরদিকে আকৃষ্ট করেছে দেশীয় পণ্য টাঙ্গাইল শাড়ি, জামদানী, খদ্দর, মনীপুরী, রাজগুরু, বালুচুরী, জর্জেট শাড়ি ইত্যাদি। তাছাড়া জুতার দোকানেও ক্রেতার কমতি নেই, বেড়েছে কসমেটিকসের বেচা কেনাও। বড়দের সাথে পাল্লা দিয়ে পছন্দের জুতা, স্যান্ডেল, প্যান্ট, জামা কিনছে শিশুরা। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ বলেন, পবিত্র ইদ-উল-আযহা উপলক্ষে জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com