November 5, 2026, 1:55 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
শিবগঞ্জের ময়দানহাট্টায় বিভিন্ন বন্যা কবলিত গ্রামে ত্রান বিতরণ

শিবগঞ্জের ময়দানহাট্টায় বিভিন্ন বন্যা কবলিত গ্রামে ত্রান বিতরণ

রশিদুর রহমান রানা,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম রূপম তার ইউনিয়নে বন্যা দেখা-দেওয়ার পরপরই ইউনিয়নবাসীর খাদ্য সহ বিভিন্ন সৃষ্ট সমস্যা সমাধানে নিরলস কাজে করে যাচ্ছেন। দিন-রাত ও হাটুজল উপেক্ষা করে এস.এম রূপম বন্যার্তদের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের খোজ খবর সহ ত্রাণ সামগ্রি বিতরণ করছেন। এরই ধারাবাহিকতায় রবিবার তিনি ময়দানহাট্টা ইউনিয়নের মহাবালা, কোপা, দোগাছি, দোগাছিয়া, মিরাপুর, নিয়ামতপুর, বাগলপুর, মটুক, হাটুয়াপাড়া, মহব্বত নন্দিপুর গ্রামের প্রায় ৫ ‘শ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, থানা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম রিজু, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সরকার, ইউনিয়ন আ’লীগ নেতা রফিকুল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি তোফাজ্জল হোসেন, মেম্বারদের মধ্যে ওয়াসিম মন্ডল, বিপ্লব, মঞ্জু সরকার, নান্নু, মহিলা মেম্বার শাহনাজ, সাবেক ইউপি সদস্য কলিম উদ্দিন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com