November 4, 2026, 3:47 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
শিবগঞ্জে এম.পি জিন্নাহ্’র ব্যক্তিগত উদ্যেগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

শিবগঞ্জে এম.পি জিন্নাহ্’র ব্যক্তিগত উদ্যেগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

রশিদুর রহমান রানা,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-২ শিবগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্ এর উদ্যেগে শিবগঞ্জ উপজেলায় বন্যা দেখা-দেওয়ার পরপরই বন্যা কবলিত মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এমপি জিন্নাহ্’র পক্ষ থেকে গত কয়েকদিন ধরেই লাগাতার ভাবে উপজেলার বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় রবিবার শিবগঞ্জ সদর ইউনিয়নের শ্যামপুর দাখিল মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ৫ সহস্রাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী, এমপি জিন্নাহ্’র জ্যেষ্ঠ পুুত্র ও উপজেলা যুব সংহতির আহ্বায়ক হুসাইন শরিফ সঞ্জয়, শিবগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি তোতা মিয়া, উপজেলা যুব সংহতির সদস্য সচিব শেখ ফজলুল বারী, ছাত্রসমাজের আহ্বায়ক আজিজুল হক রাজু, সদস্য সচিব রাকিবুল হাসান, পৌর ছাত্র সমাজের সদস্য সচিব গোলাম মোস্তফা, ছাত্র নেতা মেহেদী হাসান, আনোয়ার হোসেন বাবু, মোহাম্মদ আলী, আজাদুল ইসলাম, শাহিনুর ইসলাম, রাহাত ফয়সাল, তাহিরুল ইসলাম পাপ্পু, মামুন, ময়দানহাট্টা ইউনিয়ন যুব সংহতির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন, সদস্য সচিব আখিল, ময়দানহাট্টা ইউনিয়ন ছাত্রসমাজ নেতা ছাইফুল ইসলাম, স্বপন, আব্দুল কাদের, আনিছ সহ জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি ও ছাত্র সমাজের উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com