August 5, 2026, 7:38 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
ইউএনও তারিক সালমনকে মন্ত্রিপরিষদ বিভাগে বদলী

ইউএনও তারিক সালমনকে মন্ত্রিপরিষদ বিভাগে বদলী

নিজস্ব প্রতিবেদক : আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমনকে মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে বদলি করেছে সরকার। বরগুনা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব পালন করে আসা এই কর্মকর্তাকে বদলি করে আজ মঙ্গলবার (১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।

গত ৭ জুন বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে ইউএনও গাজী তারিক সালমনের বিরুদ্ধে বরিশাল আদালতে মামলা দায়ের করেন অ্যাডভোকেট সাজু। গত ১৯ জুলাই ওই মামলায় হাজিরা দিতে আসলে চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক মো. আলী হোসাইন প্রথমে তার জামিন না মঞ্জুর করেন। এরপর তাকে হাতকড়া চেপে ধরে পুলিশ সদস্যরা হাজতখানায় নিয়ে যায়। ২ ঘণ্টা পর ফের তার জামিন মঞ্জুর করলে আদালতের হাজতখানা থেকে মুক্তি পান ইউএনও তারিক সালমন। বিষয়টি জানার পর প্রধানমন্ত্রীর নির্দেশে আইনজীবী ওবায়েদ উল্লাহ সাজুকে দল থেকে বহিষ্কার করা হয়। সাজু জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com