June 21, 2026, 9:52 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
বিশ্বনাথে তালামীযের দুটি শাখার কাউন্সিল সম্পন্ন

বিশ্বনাথে তালামীযের দুটি শাখার কাউন্সিল সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ দক্ষিণ উপজেলার আওতাধীন টেংরা বেতসান্দি আঞ্চলিক শাখা তালামীযের কাউন্সিল সোমবার বাদ যোহর স্থানীয় জবান উল্লাহ হাফিজিয়া মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক হেলাল আহমদ সেবুল, সহ-নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের প্রচার সম্পাদক হোসাইন আহমদ রাজন। কাউন্সিলে সাইদুল ইসলামকে সভাপতি, নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক ও বদরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এদিকে, বিশ্বনাথ উপজেলার কালিগঞ্জ বাজার আঞ্চলিক শাখার কাউন্সিল সোমবার বিকেলে কালিগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম। কাউন্সিলে নোমান আহমদকে সভাপতি,ইকবাল আহমদকে সাধারণ সম্পাদক ও সেবুল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com