November 4, 2026, 2:05 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
বাউল শাহ আব্দুল করিমের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

বাউল শাহ আব্দুল করিমের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা : আজ ১২ সেপ্টেম্বর বাউল সম্রাট শাহ আবদুল করিমের ৮ম মৃত্যু দিবস। দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে ২০০৯ সালের এই দিনে তিনি সিলেটের নুরজাহান জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। শাহ আব্দুল করিমের ইচ্ছা অনুযায়ী তাঁকে উজান ধল গ্রামে তার স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হয়। তিনি তার গানে জীবন এবং মৃত্যু সম্পর্কে এভাবে বলেন,
বাউল আব্দুল করিম বলে
জীবন লীলা সাঙ্গ হলে
শুয়ে থাকব মায়ের কোলে
তাপ অনুতাপ ভুলে।
দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মমূচি হাতে নেওয়া হয়েছে। বাউল স¤্রাটের একমাত্র পুত্র নূর জালাল জানান, মঙ্গলবার বাদজোহর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিকেলে বাউল স¤্রাটের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবের সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, বিশেষ অতিথি দিরাই উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুজ্জামান পাবেল। বাদ এশা থেকে ফজর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকা থেকে আগত করিম ভক্তরা করিমগীতর আসমর বসাবেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com