September 19, 2026, 8:45 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
বিশ্বনাথে দেওকলস ইউনিয়ন যুবসংহতির কর্মীসভা : আহবায়ক কমিটি গঠন

বিশ্বনাথে দেওকলস ইউনিয়ন যুবসংহতির কর্মীসভা : আহবায়ক কমিটি গঠন

 

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন জাতীয় যুব সংহতির কমিটি গঠন উপলক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় বাগিছা বাজারে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। যুবসংহতি নেতা খালেদ আহমদের সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক পার্টির সাবেক সভাপতি এস এম শামীমের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এস এম আরশ আলী বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য এম এ রব, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক মনোহর আলী, জয়নাল আবেদীন, সুমন আহমদ সুনন, জাপা নেতা জয়নাল আহমদ মিয়া, নুরুল ইসলাম, উপজেলা যুব সংহতির সদস্য সচিব গোলাম জবদানী। শুরুতে কোরআন তেলাওয়াত করেন জাপা নেতা লাখন মিয়া ও স্বাগত বক্তব্য রাখেন আফজাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- জাপা নেতা সাইদুর রহমান, তাজ উদ্দিন বাবুল, নাজমুল ইসলাম, বাবুল মিয়া, আতাউর রহমান, কামরুজ্জামান, শের খান, গিয়াস উদ্দিন, মিজান মিয়া, খছরু মিয়া, সোনাফর আলী, ঝুনু মিয়া, রফিক মিয়া, লেছু মিয়া, আনোয়ার মিয়া, এনাম উদ্দিন, ইব্রাহিম আলী প্রমুখ।

সভায় খালেদ আহমদকে আহবায়ক ও রিপন আহমদকে সদস্য সচিব করে ৫১সদস্য বিশিষ্ট দেওকলস ইউনিয়ন জাতীয় যুবসংহতির আহবায়ক কমিটি গঠন করা হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com